Ad
x
দ্বিতীয় প্রান্তিকে লাইফ ইন্স্যুরেন্স খাত

বিনিয়োগ দাঁড়িয়েছে ৪১ হাজার ১১২ কোটি টাকা

শনিবার, ১৮ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ২৮০ বার পঠিত

বিনিয়োগ দাঁড়িয়েছে ৪১ হাজার ১১২ কোটি টাকা

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) দেশের জীবন বীমা খাতের কোম্পানিগুলোর মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ৪১ হাজার ১১২ কোটি ৪২ লাখ টাকা। খাতের ৩৬ টি কোম্পানির মধ্যে ৩৫ টি কোম্পানির পাঠানো অনিরীক্ষিত প্রতিবেদনের ভিত্তিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এই তথ্য জানিয়েছে। সরকারি সিকিউরিটিজ, বন্ড ও ব্যাংক আমানতে কোম্পানিগুলোর এসব অর্থের অধিকাংশ বিনিয়োগ করা হয়েছে । ২০২৩ সালের অনিরীক্ষিত হিসাব অনুযায়ী বছরটিতে দেশের জীবন বীমা খাতের বিনিয়োগ ছিল ৩৯,১১০ কোটি ৫৮লাখ টাকা। ২০২২ সালে বিনিয়োগ ছিল ৩৭৯৯২ কোটি ৩২ লাখ টাকা।

আইডিআরএ’র তথ্যানুযায়ী, চলতি বছরের জুন পর্যন্ত বিভিন্ন খাতে জীবন বীমা খাতের ৩৫ টি কোম্পানির বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ৪১ হাজার ১১২ কোটি ৪২ লাখ টাকা।

এরমধ্যে আকিজ তাকফুল লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৩ কোটি ৩২ লাখ টাকা, আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮১ কোটি টাকা ৩ লাখ টাকা, আস্থা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৩ কোটি ৫৪ লাখ টাকা, বায়রা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৯ কোটি ২৯ লাখ টাকা, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪৮ কোটি ৩৯ লাখ টাকা, বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪০ কোটি ৭৫ লাখ টাকা, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৯৫ কোটি ৫ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৯৫১ কোটি ৫ লাখ টাকা, ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকা, ফারইস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৯২৩ কোটি ৪৪ লাখ টাকা, গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৭৬৩ কোটি ৬৯ লাখ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৯ কোটি ১৭ লাখ টাকা, যমুনা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৬ কোটি টাকা, জীবন বীমা কর্পোরেশনের বিনিয়োগ দাঁড়িয়েছে ২৭৬৬ কোটি টাকা, এলআইসি বাংলাদেশের বিনিয়োগ দাঁড়িয়েছে ৮৬ কোটি ১৫ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১১২৯ কোটি ১৯ লাখ টাকা, মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৮৮ কোটি ৫৮ লাখ টাকা, মেটলাইফ বাংলাদেশের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৮৬ কোটি ৩২ লাখ টাকা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫ হাজার ৮৪৪ কোটি ৩৬ লাখ টাকা, এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৬ কোটি ৩০ লাখ টাকা, পদ্মা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৭৬ কোটি ৮৩ লাখ টাকা, পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৫১৫ কোটি ৬২ লাখ টাকা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৩০ কোটি ৭৩ লাখ টাকা, প্রাইম ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৭৮ কোটি ৬২ লাখ টাকা, প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ২১৩ কোটি ৮৫ লাখ টাকা, প্রোটেক্টিভ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪ কোটি ৬৫ লাখ টাকা, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৫১ কোটি ৫২ লাখ টাকা, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৭১২ কোটি ৮৮ লাখ টাকা, শান্তা লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ কোটি ৫ লাখ টাকা, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৬৩৯ কোটি ০৬ লাখ টাকা, সানলাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫৪ কোটি ৮০ লাখ টাকা, স্বদেশ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ১৪ কোটি ৯৩ লাখ টাকা, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৫২ কোটি ৫০ লাখ টাকা, জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৭ কোটি ১৬ লাখ টাকা। তবে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিকের তথ্য প্রকাশ করেনি আইডিআরএ।

 

 

 

 

Facebook Comments Box

Posted ০৯:১৪ অপরাহ্ণ | শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com