বুধবার ৮ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

গোপালগঞ্জে জলাবদ্ধতাসহিষ্ণু বিনা ধান-২৬ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি

বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫   প্রিন্ট   ৩৩৭ বার পঠিত

গোপালগঞ্জে জলাবদ্ধতাসহিষ্ণু বিনা ধান-২৬ চাষাবাদ সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

গোপালগঞ্জে জলাবদ্ধতাসহিষ্ণু বিনা উদ্ধাবিত আমন ধানের উন্নত জাত বিনা ধান-২৬ এর চাষাবাদ সম্প্রসারণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাজীপাড়া এলাকায় অনুষ্ঠিত ।

এ মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান।

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সৌরভ অধিকারী, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা নির্মল কুমার দেসহ শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।

 

গোপালগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোঃ হারুন অর রশিদ বলেন, বিনা ধান ২৬ হলো একটি উ”চ ফলনশীল ও স্বল্পমেয়াদি রোপা আমন জাত। যা বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) কর্তৃক উদ্ভাবিত। এর চালের অ্যামাইলোজ ২৬ শতাংশ ও প্রোটিন কেজি প্রতি ৯.৪ মিলিগ্রাম। এ জাতটি ব্যাকটেরিয়াল লিফ ব্লাইট রোগ প্রতিরোধী। উ”চ ফলনশীল এ জাতের ধানের জীবনকাল মাত্র ১২০ দিন এবং জলাবদ্ধতাপূর্ণ জমিতে চাষাবাদ করা যায়। ফলে একই জমিতে ৩টি ফসল চাষ করা সম্ভব। এই জাতে হেক্টর প্রতি গড় ফলন সাড়ে ৬ টন এবং রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম হওয়ায় ফলন বেশি পাওয়ার পাশাপশি অর্থিকভাবে লাভবান হওয়া যায়।

গোপালগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক ড. মোঃ মামুনুর রহমান দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি’র প্রতিনিধিকে বলেন, গোপালগঞ্জের অধিকাংশ এলাকা নিচু এলাকা। বিনা ধান ২৬ এর জন্য একেবার উপযুক্ত। এ ধানটি ১৫ দিনের মত পানির নিচে থাকার পরও ভালো ফলন দিয়েছে। এ জাতের ধান কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কৃষি বিভাগ কাজ করছে। এতে আমাদের এলাকার কৃষকরা উপকৃত হবেন।

Facebook Comments Box

Posted` ৭:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

bankbimaarthonity.com |

প্রধান সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com