মঙ্গলবার ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

শনিবার, ২৮ মার্চ ২০২৬   প্রিন্ট   ৪৭ বার পঠিত

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং এর ফলে দেশের বাজারে জ্বালানি তেলের সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় সরকার দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। জ্বালানি তেলের সরবরাহ, বিক্রি ও মজুত কার্যক্রমে স্বচ্ছতা এবং শৃঙ্খলা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় এই দায়িত্ব পালন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। আর মহানগর এলাকার বাইরে জেলা ও বিভাগীয় শহরগুলোতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) নিজ নিজ অধিক্ষেত্রের প্রতিটি পাম্পে একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে নিয়োগ দেবেন।

ট্যাগ অফিসারদের প্রধান দায়িত্ব হবে পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি, মজুত, বিক্রয় কার্যক্রম এবং মূল্য পরিস্থিতি নিয়মিত তদারকি করা। তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অথবা বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী কাজ করবেন এবং প্রতিদিনের পরিস্থিতি সম্পর্কে নির্ধারিত কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেবেন।

সরকারি এই পদক্ষেপের মাধ্যমে জ্বালানি তেলের কৃত্রিম সংকট, অবৈধ মজুত, অতিরিক্ত দামে বিক্রি এবং বাজারে বিশৃঙ্খলা প্রতিরোধ করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে সার্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও কার্যকর রাখা যাবে।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে দ্রুত ট্যাগ অফিসার নিয়োগ সম্পন্ন করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে তথ্য পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের আশা, এই তদারকি ব্যবস্থার ফলে দেশের জ্বালানি খাতে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়বে।

Facebook Comments Box

Posted ০৪:৪৪ অপরাহ্ণ | শনিবার, ২৮ মার্চ ২০২৬

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com