অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে ২০২৬ প্রিন্ট ১৩ বার পঠিত
কোরবানি ঈদকে সামনে চামড়ার ন্যায্য দাম নিশ্চিতে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পান, সে জন্য সরকারের নজরদারি থাকবে।
বুধবার (২৭ মে) দুপুরে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। এরপর তিনি সার্কিট হাউসে চা-শ্রমিকদের সঙ্গে মতবিনিময় করেন।
বাণিজ্যমন্ত্রী মন্ত্রী আরও বলেন, প্রয়োজনে এ ক্ষেত্রে সরকার হস্তক্ষেপ করবে। চামড়া ক্রয়ে ধীরগতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রপ্তানির অনুমতি দেবে। এসব উদ্যোগের মূল উদ্দেশ্য চামড়ার সঠিক সংরক্ষণ ও রপ্তানি আয় বৃদ্ধি।
এছাড়া আগামীর বাজেট ব্যবসাবান্ধব পরিবেশ ও বিনিয়োগ আকর্ষণ করবে বলেও তিনি জানান।
ন্যায্যমূল্য না পাওয়ায় এ বছর চামড়া সংগ্রহ না করার ঘোষণা দিয়েছিল কওমি মাদ্রাসাগুলো। পরে প্রশাসনের হস্তক্ষেপে এ সিদ্ধান্ত থেকে সরে আসে তারা। তবে দাম নিয়ে এখনও উদ্বেগ রয়েছে।
Posted ০৮:৫৫ অপরাহ্ণ | বুধবার, ২৭ মে ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com