নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ প্রিন্ট ৩১ বার পঠিত
মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি-এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান আবদুল হক।
সভায় উপদেষ্টা এম. কামাল উদ্দিন, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নবী উল্লাহ, পরিচালক আলহাজ্ব আবদুল মন্নান মজুমদার, নুরুল আজিম সানী, আজাদ মোস্তফা, মহিউদ্দীন ইবনুল আরবী, স্বতন্ত্র পরিচালক ও এনআরসি চেয়ারম্যান সালাম ওবায়দুল কারিম, শেয়ারহোল্ডারবৃন্দ ও স্কুটিনাইজার অডিটর ও স্ট্যাটিউটরি অডিটর, মুখ্য নির্বাহী কর্মকর্তা ফিরোজ আহাম্মদ ও প্রধান কার্যালয়স্থ ঊর্ধ্বতন নির্বাহীগণ অংশগ্রহণ করেন।
সভায় আলোচ্যসূচি সমূহসহ ২০২৫ সালের ৩১ শে ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
Posted ০৩:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com