|

Advertisement
×

আছিয়া সী ফুডসের কিউআইওতে আবেদনের তারিখ নির্ধারণ

মঙ্গলবার, ০৭ জুন ২০২২   প্রিন্ট   ২৩৫ বার পঠিত

আছিয়া সী ফুডসের কিউআইওতে আবেদনের তারিখ নির্ধারণ

আগামী ১৯ জুন শুরু হবে এসএমই খাতে শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া আছিয়া সী ফুডসের কোয়ালিফাইড ইনভেস্টর অফারে (কিউআইও) আবেদন গ্রহণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির কিউআইওতে ১৯ থেকে ২৩ জুন পর্যন্ত আবেদন গ্রহণের সুযোগ থাকবে। এই সময় প্রতি দিন সকাল ১০ থেকে বিকাল ৫টা পর্যন্ত কোম্পানিটির কিউআইওতে আবেদন করা যাবে।

গত ০৫ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৯তম সভায় কোম্পানিকে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে আছিয়া সী ফুডস প্রতিটি ১০ টাকা মূল্যে ১ কোটি ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ১৫ কোটি টাকা উত্তোলন করবে। উত্তোলিত অর্থ দিয়ে যন্ত্রপাতি স্থাপন, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২০-২১ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.০৭ টাকায়।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৮:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ জুন ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com