|

Advertisement
×

আর্থিক প্রতিবেদন ছাড়াই দেয়া যাবে অন্তবর্তীকালিন লভ্যাংশ

রবিবার, ০১ নভেম্বর ২০২০   প্রিন্ট   ৪১৩ বার পঠিত

আর্থিক প্রতিবেদন ছাড়াই দেয়া যাবে অন্তবর্তীকালিন লভ্যাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ প্রদানের ক্ষেত্রে প্রান্তিক আর্থিক হিসাব নিরীক্ষার বাধ্যবাধকতা শিথিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ রোববার (১ নভেম্বর) বিএসইসির নিবীর্হী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিনিয়োগকারী ও কোম্পানির আবেদন পর্যালোচনা করে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্যান্য সিকিউরিটিজ আইন পরিপালন করে ও সংশ্লিষ্ট প্রান্তিকের আর্থিক হিসাব বিবরণীতে যথাযথ ক্ষতি (যদি থাকে) অথবা অনারোপিত ব্যয় অথবা প্রভিশন সংরক্ষণ পূর্বক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিসমূহের সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী পুঞ্জিভূত অর্জিত মুনাফা থাকলে তা হতে অন্তর্ববর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা ও বিতরণ করতে পারবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট প্রান্তিক আর্থিক হিসাব বিবরণী নিরীক্ষার বাধ্যবাধকতা নেই। ইহা অনিতিবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box

Posted ০৬:৪৪ অপরাহ্ণ | রবিবার, ০১ নভেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com