|

Advertisement
×

ইউনিয়ন ইন্সুরেন্সের আইপিও আবেদন শুরু ১৫ ডিসেম্বর

শনিবার, ২০ নভেম্বর ২০২১   প্রিন্ট   ৩২৬ বার পঠিত

ইউনিয়ন ইন্সুরেন্সের আইপিও আবেদন শুরু ১৫ ডিসেম্বর

আইপিও আবেদন জমা নেয়ার তারিখ ঘোষণা করেছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমতি পাওয়া ইউনিয়ন ইন্সুরেন্স। আগামী ১৫ ডিসেম্বর কোম্পানির আইপিওর আবেদন ও টাকা জমা নেয়া শুরু হবে। এটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বীমা কোম্পানিটি অভিহিত মূল্যে অর্থাৎ প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে ১ কোটি ৯৩ লাখ ৬০ হাজার ৯০৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ১৯ কোটি ৩৬ লাখ ৯ হাজার ৪০ টাকা উত্তলন করবে।

সংগৃহীত অর্থ দিয়ে কোম্পানিটি ফিক্সড ডিপোজিট, শেয়ারবাজারে বিনিয়োগ, ফ্লোর স্পেস ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে। গত ২৩ জুন, ২০২১ তারিখে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দেয়।

কোম্পানিটি ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর অনুযায়ী নিরিক্ষিত আর্থিক বিবরনী ছাড়া শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৬.০২ টাকা (সম্পদ পনঃমূল্যায়ন সহ) এবং শেয়ার প্রতি মুনাফা হয়েছে (ইপিএস) ৯৩ পয়সা।

আইপিওতে কোম্পানিটি ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে সোনার বাংলা ক্যপিটাল ম্যানেজমেন্ট।

 

Facebook Comments Box

Posted ১২:০৩ অপরাহ্ণ | শনিবার, ২০ নভেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com