রবিবার ৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

এসিআইয়ে ১১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

  |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯   |   প্রিন্ট   |   692 বার পঠিত

এসিআইয়ে ১১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসিআই লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ১১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১০০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস শেয়ার রয়েছে।

অর্থাৎ কোম্পানিটির শেয়ারহোল্ডাররা লভ্যাংশ হিসেবে নগদ টাকার পাশাপাশি শেয়ারও পাবেন। এ হিসাবে ১০০টি শেয়ারের বিপরীতে লভ্যাংশ হিসেবে শেয়ারহোল্ডাররা পাবেন নগদ ১ হাজার টাকা এবং ১৫টি সাধারণ শেয়ার।

কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় ২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে জানানো হয়েছে।

লভ্যাংশের বিষয়ে কোম্পানিটির পরিচালনা পর্ষদের নেয়া সিদ্ধান্ত শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর।

সমাপ্ত হিসাব বছরটিতে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ১৪ টাকা ৮৭ পয়সা। আর ২০১৯ সালের জুন শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৯৬ টাকা ৫৯ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আজ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দামের কোনো সর্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম যত খুশি বাড়তে অথবা কমতে পারবে।

Facebook Comments Box

Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।