Ad
x

ওয়ালটনের রোড শো কাল

সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৫৭ বার পঠিত

ওয়ালটনের রোড শো কাল

বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে যাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। এর প্রেক্ষিতে আগামীকাল ১৫ জানুয়ারি রোড শো আয়োজন করেছে কোম্পানিটি। ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টায় কোম্পানির রেজিস্টার ও করপোরেট অফিস প্লট:১০৮৮, ব্লক: আই, রোড: সাবরিনা সোবহান ৫তম এভিনিউ বসুন্ধরা আর/এ, ভাটারা, ঢাকায় অনুষ্ঠিত হবে কোম্পানির রোড শো।

অনুষ্ঠিতব্য রোড শো’তে পুঁজিবাজার সংশ্লিষ্ট ইলিজিবল ইনভেস্টরদের অংশগ্রহন করার জন্য কোম্পানির পক্ষ থেকে আহবান জানানো হয়েছে। ওয়ালটন হাই-টেক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে ত্রিপল এ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এছাড়া রেজিস্টার টু দ্য ইস্যু হিসেবে দায়িত্ব পালন করছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য, ইলিজিবল ইনভেস্টর বলতে মার্চেন্ট ব্যাংকার্স অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজারর্স, এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, মিউচ্যুয়াল ফান্ড অ্যান্ড কালেক্টিভ ইনভেস্টমেন্ট স্কীম, স্টক ডিলার, ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড ম্যানেজার, অলটারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড, কমিশনে নিবন্ধিত যেকোন সিকিউরিটিজ কাস্টডিয়ানে হিসাবধারী বিদেশি বিনিয়োগকারী, স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড, অনুমোদিত পেনসন ফান্ড, অনুমোদিত গ্রাচ্যুইটি ফান্ড এবং কমিশনের অনুমোদিত অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে বোঝায়।

Facebook Comments Box

Posted ০৩:৩৮ অপরাহ্ণ | সোমবার, ১৪ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com