নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 114 বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং মিলস, এপেক্স ফুডস, একমি ল্যাবরেটরিজ, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। এপেক্স স্পিনিং : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ৩’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি-২’। ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। এপেক্স ফুডস : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ১’। আর স্বল্প মেয়াদে এসটি-১ ও এসটি-৩ হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২২ থেকে ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। একমি ল্যাবরেটরিজ : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিংস ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ’। আর স্বল্প মেয়াদে এসটি-২। কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। বেঙ্গল উইন্ডসোর : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিংস এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড। রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএ২’। আর স্বল্প মেয়াদে এসটি-২। পপুলার লাইফ ইন্স্যুরেন্স : কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড। রেটিংস অনুযায়ী কোম্পানিটির দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদে এসটি-১। কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটি ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য তথ্যের ভিত্তিতে এ ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়েছে।
Posted ৬:১৭ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | Amiyou Rudra