বিজ্ঞপ্তি | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 131 বার পঠিত
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র খুলনা অঞ্চলের বীমাদাবীর চেক হস্তান্তর ও উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ) সকালে খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র নিজস্ব ভবন মিলনায়তনে এ ব্যবসা পর্যালোচনা সভা ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেলের সভাপতিত্বে ব্যবসা পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান সিকদার ।
এ সময়ে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
ইসলামী ডিপিএস প্রকল্পের সিনিয়র জেনারেল ম্যানেজার কামরুজ্জামান, জনপ্রিয় বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আব্দুর রহমান, রবিউল ইসলাম,
একক বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ আরিফুর রহমান বিপ্লব, জনপ্রিয় বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার ফরিদ হোসেন, আল-বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের প্রকল্প ইনচার্জ আবিদুর রহমান বাবু, পপুলার ডিপিএস প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক কবিরুল ইসলাম সহ বিভিন্ন প্রকল্প ইনচার্জ ও উন্নয়ন কর্মকর্তাবৃন্দ ।
ব্যবসা পর্যালোচনা সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
bankbimaarthonity.com | rina sristy