সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২২ এপ্রিল ২০২০   |   প্রিন্ট   |   457 বার পঠিত

চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক

চতুর্থ দফায় বাংলাদেশ ছাড়লেন আরও ৩০১ জন যুক্তরাষ্ট্রের নাগরিক। যদিও দেশটিতে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ লাখ ১৯ হাজার। করোনাভাইরাসের আতঙ্কে মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে ওমনি এয়ারলাইন্সের যুক্তরাষ্ট্রের একটি চার্টার্ড বিমান তাদের নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি মঙ্গলবার সন্ধ্যায় ছেড়ে যাওয়ার কথা ছিল। পরে কিছুটা বিলম্বে মধ্যরাতে ছেড়ে যায়।
এর আগে তিনটি ফ্লাইটে দেশে ফেরেন মার্কিনিরা। এর মধ্যে গত ১৩ এপ্রিল ৩২৮ জন, ৫ এপ্রিল ৩২২ জন এবং ৩০ মার্চ ২৬৯ জন নাগরিক দেশে ফিরেছেন। যুক্তরাষ্ট্র ছাড়াও যুক্তরাজ্য, জার্মান, জাপান, মালয়েশিয়া, কানাডা ও ভুটানের নাগরিকরাও বাংলাদেশ ছেড়েছেন।

Facebook Comments Box

Posted ১১:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ২২ এপ্রিল ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।