অনলাইন ডেস্ক
সোমবার, ২১ অক্টোবর ২০২৪ প্রিন্ট ১৭৮ বার পঠিত
আজ ২১ অক্টোবর ডিএসইর (ঢাকা স্টক এক্সচেঞ্জ) দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে রিলায়েন্স ওয়ানের। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন প্রতিষ্ঠানটির দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.৪১ শতাংশ। যার ফলে ডিএসইর দর পতনের তালিকায় প্রথম স্থান নিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দুলামিয়া কটনের শেয়ার দর আগের দিনের তুলনায় কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ৮.২৪ শতাংশ। আজ প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৬১ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।
আর ১ টাকা ৪০ পয়সা বা ৮.১৮ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে এস্কোয়ার নিট কম্পোজিট। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ১৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়েছে।
এদিন ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জুট স্পিনার্সের ৭.৯০ শতাংশ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৭৩ শতাংশ, বিডি থাই অ্যালুমিনিয়ামের ৭.৬৯ শতাংশ, একটিভ ফাইনের ৬.৯৭ শতাংশ, নিউলাইন ক্লোথিংসের ৬.৪৩ শতাংশ, বঙ্গজের ৫.৯৯ শতাংশ এবং আজিজ পাইপসের ৫.৮৩ শতাংশ দর কমেছে।
Posted ০৪:১১ অপরাহ্ণ | সোমবার, ২১ অক্টোবর ২০২৪
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com