|

Advertisement
×

নতুন পাবলিক অফার রুলসের খসড়া অনুমোদন দিল বিএসইসি

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫   প্রিন্ট   ৩০০ বার পঠিত

নতুন পাবলিক অফার রুলসের খসড়া অনুমোদন দিল বিএসইসি

পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশের ভিত্তিতে নতুন ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

প্রস্তাবিত নতুন রুলসটিতে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করবে। পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিগুলোর কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক, ইস্যু ম্যানেজারদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে বলে মনে করে কমিশন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্ব অনুষ্ঠিত ৯৭৭তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজকের কমিশন সভায়, পুঁজিবাজার সংস্কার টাস্কফোর্সের সুপারিশগুলো বিবেচনায় নিয়ে বিদ্যমান ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক ইস্যু) রুলস, ২০১৫’ রহিত করে ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ এর খসড়া অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, খসড়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ অনুযায়ী স্টক এক্সচেঞ্জের সুপারিশের ভিত্তিতে বিএসইসি আইপিও’র চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। এছাড়াও প্রস্তাবিত নতুন রুলসটিতে আইপিও অনুমোদন প্রক্রিয়ায়কে আরো স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করার পাশাপাশি ইস্যুয়ার কোম্পানিসমূহে কর্পোরেট গভর্নেন্স, নিরীক্ষক ও ইস্যু ম্যানেজারদের দায়দায়িত্ব ও ভূমিকার বিষয়ে বিস্তারিত উল্লেখ করা হয়েছে। ফলে তাদের জবাবদিহিতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতাও বৃদ্ধি পাবে।

একইসঙ্গে এর মাধ্যমে আইপিও ভ্যালুয়েশন বা প্রাইজিং এর উন্নয়ন হবে, যা ন্যায্য প্রাইজিং নিশ্চিত করবে। ন্যায্য প্রাইজিং নিশ্চিতের ফলে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহী হবে বলেই বিএসইসির প্রত্যাশা বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Facebook Comments Box

Posted ০১:৫১ অপরাহ্ণ | বুধবার, ১৫ অক্টোবর ২০২৫

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com