বিজ্ঞপ্তি
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ প্রিন্ট ১২৫ বার পঠিত
পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির অন্যতম উদ্যোক্তা, পূবালী ব্যাংক পিএলসির সাবেক ভাইস চেয়ারম্যান ও পপুলার গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম আলহাজ্ব গিয়াস উদ্দিন আহমেদের কর্মময় জীবন ও সমাজে তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে অংশ নেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (উন্নয়ন প্রশাসন) নওশের আলী নাঈম, ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু তাহের, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার দুলাল, আল-বারাকাহ একক বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এনামুল হক, আল-আমিন বীমা প্রকল্পের ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়া, ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সাজ্জাদ মাহমুদ কিশোর, ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক আবু মুঈদ শাহীন এবং আল-বারাকাহ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক বিল্লাল হোসেনসহ কোম্পানির কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ।
Posted ০৭:৫৪ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com