নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬ প্রিন্ট ১৬৮ বার পঠিত
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর মোঃ মোস্তাকুর রহমান তাঁর কার্যালয়ে জার্মানির রাষ্ট্রদূত ডঃ রুডিগার লোটজ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে গভর্নর দেশের সাম্প্রতিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং বৈশ্বিক বাণিজ্য পরিবেশÑবিশেষত শুল্ক-পরবর্তী বিশ্বে উদ্ভূত চ্যালেঞ্জ সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি ইউরোপীয় বাজারে বাংলাদেশের রপ্তানি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
রাষ্ট্রদূত বৈদেশিক মূলধন স্থানান্তর, পেমেন্টে বিলম্বসহ কিছু বিষয় তুলে ধরেন, তাতে গভর্নর দ্রুত এবং কার্যকর সমাধানের আশ্বাস প্রদান করেন। এছাড়াও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি, জিএসপি প্লাস সুবিধা এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ নিয়ে উভয়পক্ষ আলোচনা করেন।
গভর্নর বাংলাদেশের শিল্পখাতে ব্যবহৃত জার্মান যন্ত্রপাতির প্রশংসা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং জার্মানিকে দেশের একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি জার্মানি ও ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও ব্যবসায়িক প্রতিনিধিদল বাংলাদেশে আনার আগ্রহ প্রকাশ করেন। সাক্ষাৎকালে গভর্নর রাষ্ট্রদূতকে তাঁর সফরের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
Posted ০৭:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com