বুধবার ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

ব্যাংকের সিএফও নিয়োগের অভিজ্ঞতা শিথিল

বিবিএ নিউজ.নেট   |   বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১   |   প্রিন্ট   |   351 বার পঠিত

ব্যাংকের সিএফও নিয়োগের অভিজ্ঞতা শিথিল

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের অভিজ্ঞতা শিথিল করা হয়েছে। এখন থেকে দশ বছরের অভিজ্ঞতা নিয়ে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) হওয়া যাবে।

আগে ১২ বছরের অভিজ্ঞতার প্রয়োজন হতো এই পদে নিয়োগের জন্য। এই দশ বছরের মধ্যে ব্যাংকের হিসাবায়ন অথবা কর সম্পর্কিত কার্যক্রমে অভিজ্ঞতা থাকতে হবে ৩ বছরের।

বৃহস্পতিবার (৫ আগস্ট) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, প্রধান আর্থিক কর্মকর্তা পদায়ন বা নিযুক্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সংশ্লিষ্ট প্রার্থীকে ১০ বছর অভিজ্ঞতার মধ্যে অবশ্যই ব্যাংকের হিসাবায়ন অথবা কর সম্পর্কিত কার্যক্রমে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এর আগে ২০১৮ সালের ২৫ মার্চ একটি সার্কুলার জারি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) নিয়োগের জন্য ১২ বছরের অভিজ্ঞতা নির্ধারণ করা হয়েছিল।

Facebook Comments Box

Posted ৩:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।