|

Advertisement
×

ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক

বুধবার, ১২ আগস্ট ২০২৬   প্রিন্ট   ৯৭ বার পঠিত

ভিসা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ, লেনদেনের নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (১২ আগস্ট ২০২৬) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ, টাকা-পে ব্যবস্থার উন্নয়ন ও প্রসার, ডিজিটাল লেনদেনের নিরাপত্তা এবং ভবিষ্যতে এ খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

এ সময় বাংলাদেশের পেমেন্ট অবকাঠামোকে আরও আধুনিক ও নিরাপদ করার পাশাপাশি ডিজিটাল লেনদেনের পরিধি বাড়ানোর বিষয়ে মতবিনিময় করেন উভয় পক্ষ। একই সঙ্গে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো. সরওয়ার হোসেন এবং পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়ার প্রেক্ষাপটে আন্তর্জাতিক পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও নিরাপদ, সহজ ও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments Box

Posted ০৭:৫৫ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com