সোমবার ৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

মোদী ধর্মীয় স্বাধীনতা চান : ট্রাম্প

বিবিএনিউজ.নেট   |   বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   |   প্রিন্ট   |   467 বার পঠিত

মোদী ধর্মীয় স্বাধীনতা চান : ট্রাম্প

ভারতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং দিল্লিতে অশান্তি নিয়ে প্রশ্নের জবাবে বললেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘এ বিষয়ে হায়দরাবাদ হাউসে বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। তিনিও চান, যাতে ভারতে ধর্মীয় স্বাধীনতা বজায় থাকে। ধর্মীয় স্বাধীনতা নিয়ে তাঁরা কাজ করছেন।’’

দিল্লিতে সিএএ ঘিরে সংঘর্ষের প্রসঙ্গ অবশ্য এড়িয়ে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘‘ঘটনার কথা শুনেছি। তবে এটা সম্পূর্ণ ভারতের অভ্যন্তরীণ বিষয়। তাই এখানে আলোচনা করতে চাই না।’’

করোনা ভাইরাস নিয়েও এ দিন উদ্বেগ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, কীভাবে এই মারণ ভাইরাসের মোকাবিলা করা যায়, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও কথা হয়েছে। সন্ত্রাসের প্রশ্নে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আইসিসকেও একদিন আমরা শেষ করব।

হায়দরাবাদ হাউসে যৌথ প্রেস বিবৃতি। তার পর রাষ্ট্রপতি ভবনে মধ্যাহ্নভোজ সেরে এ বার সাংবাদিকদের মুখোমুখি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশ-বিদেশের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন মার্কিন প্রেসিডেন্ট।

Facebook Comments Box

Posted ২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।