বুধবার ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

লিগ্যাসি ফ্যাশনের শেয়ার অধিগ্রহণ করবে রিজেন্ট টেক্সটাইল

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   424 বার পঠিত

লিগ্যাসি ফ্যাশনের শেয়ার অধিগ্রহণ করবে রিজেন্ট টেক্সটাইল

লিগ্যাসি ফ্যাশন লিমিটেডের ৯৯ শতাংশ শেয়ার অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিজেন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ। কোম্পানিটি লিগ্যাসি ফ্যাশনে ৮৩ কোটি ১ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, লিগ্যাসি ফ্যাশন ১০০ ভাগ রপ্তানিমুখী এবং সম্পূর্ণ আরএমজি শিল্প প্রতিষ্ঠান। এটি ২০০৬ সালে প্রতিষ্ঠা হয়। লিগ্যাসি ফ্যাশন চট্টগ্রামের কালুরঘাট বিএসসিআইসি শিল্প এলাকায় অবস্থিত।

কোম্পানিটি জানায়, লিগ্যাসি ফ্যাশনে বিশ্বের বিখ্যাত ব্রান্ডেড ক্রেতারা রয়েছে। গত তিন বছরে কোম্পানিটির বার্ষিক টার্নওভার ৩০০ কোটি টাকার বেশি রয়েছে।

রিজেন্ট টেক্সটাইল লিগ্যাসি ফ্যাশনকে কিনতে ৮০ কোটি টাকা আরএমজি ব্যবসা থেকে বিনিয়োগ করবে। এবং বাকী টাকা অন্য উৎস থেকে মেটানো হবে।

এর আগে গত ২৭ আগস্ট কোম্পানির বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ৮০ কোটি টাকা বিনিযোগের বিষয়ে শেয়ারহোল্ডাররা সম্মতি জানিয়েছে।

দৈনিক শেয়ারবাজার প্রতিদিন/এসএ/খান

Facebook Comments Box

Posted ১১:২৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।