|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে অগ্নী সিস্টেম

শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪   প্রিন্ট   ৩৭১ বার পঠিত

সাপ্তাহিক লেনদেনে শীর্ষে অগ্নী সিস্টেম

বিদায়ী সপ্তাহে (১৪-১৭ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকা প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে লেনদেন তালিকার শীর্ষস্থান দখল করেছে অগ্নী সিস্টেম।

সপ্তাহজুড়ে কোম্পানিটির ৯২ কোটি ১৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৭.২৫ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ২৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৩৬ টাকা ২০ পয়সা।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে লাভেলো আইস্ক্রিম। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬৮ কোটি ৮৩ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৫.৪১ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১৭ কোটি ২০ লাখ ৯০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৯৪ টাকা ২০ পয়সায়।

সাপ্তাহিক লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে- টেকনো ড্রাগস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৫ কোটি ৭৪ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৬ শতাংশ।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড় লেনদেন হয়েছে ১১ কোটি ৪৩ লাখ ৬০ হাজার টাকার। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ দর ছিল ৪৫ টাকা ৭০ পয়সা।

এছাড়া, সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ব্র্যাক ব্যাংকের ৩৭ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকা, এনআরবি ব্যাংকের ৩১ কোটি ১৪ লাখ ৪০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ৩০ কোটি ৩৬ লাখ ৮০ হাজার টাকা, গ্রামীণ ফোনের ২৭ কোটি ৯৩ লাখ ৬০ হাজার টাকা, এশিয়াটিক ল্যাবরেটরিজের ২৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ২২ কোটি ২৪ লাখ ৪০ হাজার টাকা এবং সোস্যাল ইসলামী ব্যাংকের ২২ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

Facebook Comments Box

Posted ০৫:২৯ অপরাহ্ণ | শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com