|

Advertisement
×

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে জেনেক্স ইনফোসিস

শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩   প্রিন্ট   ২০৭ বার পঠিত

সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে জেনেক্স ইনফোসিস

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেন তালিকার শীর্ষে অবস্থান করছে জেনেক্স ইনফোসিস। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ০৪ লাখ ২৮ হাজার ৯৬৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩২৭ কোটি ১৫ লাখ ২২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ০২ লাখ ২৪ হাজার ২৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮৭ কোটি ৫৮ লাখ ৯৫ হাজার টাকা।

লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ৭৫ লাখ ০৮ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৫ কোটি ০৮ লাখ ৪৩ হাজার টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, সী পার্ল রিসোর্ট, ইস্টার্ন হাওজিং, আমরা নেটওয়ার্ক, জেমিনি সী ফুড এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেড।

 

 

Facebook Comments Box

Posted ০৮:৪৮ অপরাহ্ণ | শুক্রবার, ১০ ফেব্রুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com