|

Advertisement
×

৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ২৮১ বার পঠিত

২২ কোম্পানির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট এবং ইন্দোবাংলা ফার্মা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা ইন্স্যুরেন্স : কোম্পানিটি তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭০ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ৭৮ পয়সা। তিন প্রান্তিক বা নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ১০ পয়সা। গতবছর একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ২ টাকা ৪৮ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২২ টাকা ৬৩ পয়সা।

কনফিডেন্স সিমেন্ট : কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৬৮ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ৩১ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৩ টাকা ৯৫ পয়সা।

ইন্দোবাংলা ফার্মা : কোম্পানিটির প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা, গত বছর একই সময়ে ইপিএস ছিল ৩৩ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ১৬ পয়সা।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com