শনিবার ১৭ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ অক্টোবর ২০২১   |   প্রিন্ট   |   320 বার পঠিত

৪ কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ৪ কোম্পানি। এগুলো হলো- রেনাটা, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড এবং আনলিমা ইয়ার্ন। শনিবার (২৩ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

রেনেটা : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ১৪৫ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টকসহ মোট ১৫৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৮ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর। সর্বশেষ হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৫১ টাকা ৯৪ পয়সা। চলতি বছরের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৬৩ টাকা ৮৫ পয়সা।

বিএসআরএম লিমিটেড : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ অন্তর্র্বতীকালীন ঘোষণা করেছিলো। সমাপ্ত অর্থবছরে ৪০ শতাংশসহ মোট ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে ২০১৯ সালে কোম্পানিটি সর্বোচ্চ ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল।

৩০ জুন ২০২১ সমাপ্ত অর্থবছরের ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এর মধ্যে ১০ শতাংশ অন্তরবর্তীকালীন ঘোষণা করেছিলো। সমাপ্ত অর্থবছরে ৪০ শতাংশসহ মোট ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৮ টাকা ৯৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৯০ পয়সা।

আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২৭ টাকা ৫৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ৯৭ টাকা ৪৬ পয়সা।

বিএসআরএম স্টীল লিমিটেডের : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ অন্তর্র্বতীকালীন ঘোষণা করেছিলো। সমাপ্ত অর্থবছরে ৩০ শতাংশসহ মোট ৪০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।
এর মধ্যে ১০ শতাংশ অন্তরবর্তীকালীন ঘোষণা করেছিলো। সমাপ্ত অর্থবছরে ৪০ শতাংশসহ মোট ৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ১০ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৯৭ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬২ টাকা ৩৮ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ৫৬ টাকা ৮৪ পয়সা।

আনলিমা ইয়ার্ন : এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের ২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ নভেম্বর।
সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১১ পয়সা।
আর ২০২১ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিলো ১০ টাকা ৮০ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ অক্টোবর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।