সোমবার ৮ ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Ad
x

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

  |   বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   128 বার পঠিত

৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত

রেকর্ড ডেটের কারণে আগামীকাল ৫ কোম্পানির শেয়ার লেনদেন স্থগিত থাকবে। কোম্পানিগুলো হলো- এনসিসি ব্যাংক পিএলসি, রেনেটা, গ্লোবাল হেভিকেমিক্যাল, এসকে ট্রিমস এবং জিএসপি ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এনসিসি ব্যাংক পিএলসি : কোম্পনিটি আগামী ৭ জানুয়ারি বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে। এদিন দুপুর ১২টায় ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হবে।

এনসিসি ব্যাংক গঠনতন্ত্রের নির্দিষ্ট কিছু অনুচ্ছেদ সংশোধন করবে। এর মধ্যে রয়েছে অনুচ্ছেদ ৯১: পরিচালকদের সংখ্যা, অনুচ্ছেদ ৯৪(১) ও ৯৪(২): পরিচালকদের যোগ্যতা এবং অনুচ্ছেদ ১০৮(১): চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান। ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে ব্যাংকটি। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে অনুচ্ছেদগুলো সংশোধন করবে ব্যাংকটি।

রেনেটা : কোম্পানিটির পরিচালনা পর্ষদ প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে পুঁজিবাজার থেকে ৩২৫ কোটি টাকা সংগ্রহ করবে।

উল্লিখিত প্রেফারেন্স শেয়ার হবে নন-পার্টিসিপেটিভ। অর্থাৎ এই শেয়ারের মালিকরা কোম্পানির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অংশ নিতে পারবেন না। এছাড়া, তাদের কোনো ভোটাধিকার থাকবে না। এই প্রেফারেন্স শেয়ার মেয়াদ শেষে সম্পূর্ণ অবসায়িত হতে পারে। আবার এটি সম্পূর্ণভাবে সাধারণ শেয়ারে রূপান্তর করার সুযোগও থাকতে পারে। এ বিষয়ে কোম্পানি সিদ্ধান্ত নেবে।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানিটির বিদ্যমান ঋণ পরিশোধে ব্যবহার করা হবে।

প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে শেযারহোল্ডারদের মতামত জানতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে রেনাটা। আগামী ১২ জানুয়ারি দুপুর ১২টায় এই ইজিএম অনুষ্ঠিত হবে। ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এই ইজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১২ ডিসেম্বর।

আসন্ন ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতি এবং পরবর্তীতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলে প্রেফারেন্স শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত কার্যকর হবে।

গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৭ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছে। আগের অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৭৭ পয়সা লোকসান হয়েছিল।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

জিএসপি ফাইন্যান্স লিমিটেড : কোম্পানিটি ৩০ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের ডিভিডেন্ড না দেওয়ার ঘোষণা দিয়েছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ টাকা ৭৬ পয়সা। আগের বছর শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬ পয়সা।

৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ : কোম্পানিটি ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১.৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস হয়েছিল ৯৪ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬৫ পয়সা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ২:২১ অপরাহ্ণ | বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

Sat Sun Mon Tue Wed Thu Fri
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।