মঙ্গলবার ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

https://www.guardianlife.com.bd/
Ad
x

৭ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০   |   প্রিন্ট   |   474 বার পঠিত

৭ মিউচ্যুয়াল ফান্ডের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৭ মিউচ্যুয়াল ফান্ড প্রথম প্রান্তিকের (জুন-সেপ্টেম্বর,২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ফান্ডগুলো হলো- ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পিএসইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত ফান্ডগুলোর ট্রাস্টি কমিটির সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড : আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ২৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১৫ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.০৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৪৮ পয়সা।

পিএসইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ১৪ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটি লোকসান করেছিল ১১ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ৫ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির বাজার মূল্য অনুযায়ী শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৩৭ পয়সা।

পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড: আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১৯ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.০৪ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৪৬ পয়সা।

এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড : আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে দশমিক ৬০ পয়সা। আগের বছর একই সময় ছিল দশমিক ১০ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ১৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৮২ পয়সা।

এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজম্যান্ট ফান্ড: আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ০৯ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ২৪ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.০৬ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ০৯ পয়সা।

এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড : আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। আগের বছর একই সময় লোকসান ছিল ১৯ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ০.৯ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১০ টাকা ৬৬ পয়সা।

গ্রামীণ স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড : আলোচ্য প্রান্তিকে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩ টাকা ০৭ পয়সা। আগের বছর একই সময় আয় ছিল ২০ পয়সা।
প্রথম প্রান্তিকে ফান্ডটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল (এনওসিএফপিইউ) হয়েছে ১৬ পয়সা।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২০ তারিখে ফান্ডটির শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভিপিইউ) ছিল ১৭ টাকা ৮২ পয়সা।

Facebook Comments Box

Posted ৭:১৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

Page 1

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SatSunMonTueWedThuFri
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 
প্রধান সম্পাদক: মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
নিউজরুম:

মোবাইল: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১

ফোন: ০২-৮৩০০৭৭৩-৫, ই-মেইল: bankbima1@gmail.com

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়: পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।