|

Advertisement
×

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪   প্রিন্ট   ৩১৯ বার পঠিত

অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

৮০০ কোটি টাকার অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

কোম্পানিটির অনুমোদিত মূলধন ৮০০ কোটি টাকা বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করবে।

মঙ্গলবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্যাংকটির শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়ানোর সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

জানা যায়, বর্তমানে ব্যাংকটির অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা, যা ১২০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত।

এটি বাড়িয়ে ২ হাজার কোটি টাকায় উন্নীত করা হবে, যা ২০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।

এজন্য ব্যাংকটির সংঘ স্মারক ও সংঘ বিধিতে প্রয়োজনীয় সংশোধনী আনতে হবে।

ব্যাংকটির আসন্ন বার্ষিক সাধারণ সভায় এই সংক্রান্ত বিশেষ প্রস্তাবে বিনিয়োগকারীদের অনুমোদন নেয়া হবে।

সর্বশেষ সমাপ্ত ২০২৩ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর) মার্কেন্টাইল ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১১ পয়সা।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ১৯ পয়সা।

৩০ সেপ্টেম্বর শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪ টাকা ২২ পয়সায়।

আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২৪ টাকা ৮৮ পয়সা।

আলোচ্য অর্থবছরের তিন প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১ টাকা ২২ পয়সা।

আগের অর্থবছরের একই সময় যা ছিল ৫ টাকা ৫১ পয়সা।

২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১ হাজার ১০৬ কোটি ৫৮ লাখ টাকা।

রিজার্ভে রয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১০ কোটি ৬৫ লাখ ৭৫ হাজার ৪৩৬।

এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩৪.৩১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬.০১, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৩.৯০ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৫.৭৮ শতাংশ শেয়ার রয়েছে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০২:২৯ অপরাহ্ণ | বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com