|

Advertisement
×

অস্বাভাবিক হারে ডিএসইর শোকজ

রবিবার, ২৭ মার্চ ২০২২   প্রিন্ট   ২৬০ বার পঠিত

অস্বাভাবিক হারে ডিএসইর শোকজ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেমিনি সি ফুডের শেয়ার দর অস্বাভাহিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই গত ২৪ মার্চ একটি তদন্ত নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার পরযবেক্ষণে দেখা যায়, ি গত ৩ মার্চ কোম্পানিটির শেয়ারের দর ছিল ৩৫৯.৯০ টাকায়। আর ২৪ মার্চ কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ৪৮২ টাকায়। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ১২২.১০ টাকা বা ৩৪ শতাংশ বেড়েছে।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:২২ পূর্বাহ্ণ | রবিবার, ২৭ মার্চ ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com