অনলাইন ডেস্ক
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ প্রিন্ট ১৯২ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার কারণে কোম্পানিটিকে শোকজ করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর বৃদ্ধি কারণ জানতে চেয়ে কোম্পানিটিকে একটি তদন্ত নোটিশ পাঠায়। এর প্রেক্ষিতে কোম্পানিটি জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের গত ১৩ জানুয়ারী শেয়ার দর ছিল ৯.২ টাকায়। যা ২৩ জানুয়ারি লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১.৯ টাকায়। অর্থাৎ ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২.৭ টাকা বা ২৩ শতাংশ।
Posted ০৫:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন