নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২ প্রিন্ট ২৬৬ বার পঠিত
শেয়ারবাজারে তালিকাভুক্ত অ্যাডভেন্ট ফার্মার ঘোষিত স্টক ডিভিডেন্ড অনুমোনদ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
আইন অনুযায়ী বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। তাই বোনাস শেয়ার ঘোষণার পর এই কোম্পানিটি তা বিতরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতির জন্য আবেদন করে। নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটিকে বোনাস লভ্যাংশ বিতরণে সম্মতি দিয়েছে।
কোম্পানিটির স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করেছে ২৭ ফেব্রুয়ারি।
Posted ০২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি ২০২২
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন