Ad
x

অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

বুধবার, ২১ আগস্ট ২০১৯   প্রিন্ট   ৬৮১ বার পঠিত

অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ডের লভ্যাংশ ঘোষণা

অ্যালায়েন্স সন্ধানী লাইফ ইউনিট ফান্ড ৮ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সোমবার ট্রাস্টি কমিটির সভায় ইউনিট হোল্ডারদের জন্য ২০১৮-১৯ অর্থবছররে জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ট্রাস্টি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। স্পন্সর সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং হেফাজতকারী হল ব্রাক ব্রাংক।

৩০ জুন ২০১৯ পর্যন্ত যে সকল ইউনিট হোল্ডারদের নাম রেজিস্ট্রি তালিকাভুক্ত, তারা এ ঘোষিত নগদ লভ্যাংশ পাবেন।

অ্যালায়েন্স ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার আসাদুল ইসলাম ফান্ড ব্যবস্থাপনার উপর আস্থা রাখার জন্য বিনিয়োগকারীদের ধন্যবাদ দিয়েছেন।

Facebook Comments Box

Posted ০৪:১৫ অপরাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com