নিজস্ব প্রতিবেদক:
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ প্রিন্ট ২৪৮ বার পঠিত
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক প্রেসিডেন্ট নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
মঙ্গলবার (১৮ আগস্ট) আইডিআরএ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে নাসির উদ্দিন আহমেদ তাঁকে শুভেচ্ছা জানান এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।
সাক্ষাৎকালে উভয়েই লাইফ ও নন লাইফ বীমা খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে মত বিনিময় করেন। মূলত স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশ সরকারের যে পরিকল্পনা, তা বাস্তবায়নের জন্য বীমা খাতের শৃঙ্খলা আনয়ন ও সমস্যাসমূহের বাস্তবসম্মত সমাধানের পথ নিয়ে আলোচনা হয়
Posted ০৮:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com