|

Advertisement
×

আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত

রবিবার, ৩০ এপ্রিল ২০২৩   প্রিন্ট   ২৬২ বার পঠিত

আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত

এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ০২ মে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার লেনদেন স্থগিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

জানা যায়, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (কনসোলিডেটেড ইপিএস) ৪ টাকা ৬১ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৫ টাকা ৯ পয়সা।

সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি আয় (সলো ইপিএস) ৯ টাকা ৯০ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩ টাকা ৭৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (কনসোলিডেটেড এনএভি) দাঁড়িয়েছে ৪৩ টাকা ৫৬ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪০ টাকা ৩৯ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি সম্পদ মূল্য (সলো এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৫ পয়সা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৩১ টাকা ৫৮ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (কনসোলিডেটেড এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ২১ টাকা ১০ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ টাকা ৯০ পয়সা।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির এককভাবে শেয়ার প্রতি নগদ কার্যকরি প্রবাহ (সলো এনওসিএফপিএস) দাঁড়িয়েছে মাইনাস ১৬ টাকা ৮৪ পযসা।

এর আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল ৪১ টাকা ৭৮ পয়সা।

আগামী ২৫ মে ২০২৩ বেলা ১১টায় কোম্পানিটির ৩৮তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০১:১৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com