নিজস্ব প্রতিবেদক
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০ প্রিন্ট ৪৫৪ বার পঠিত
সম্প্রতি করোনা সংকটের কারণে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ২০২১ সালের এপ্রিল পরযন্ত আইপিও’র টাকা ব্যবহারের সময় বাড়িয়েছে। এজন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি গ্রহণ করবে।
এছাড়া পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি পেলে কোম্পানিটি অতিরিক্ত সময় বাড়াতে পারবে।
Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২০
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com