শনিবার ১৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আইপিও অনুমোদন পেয়েছে রবি

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০   প্রিন্ট   ৪৭১ বার পঠিত

আইপিও অনুমোদন পেয়েছে রবি

বহুজাতিক মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম সভায় অনুমোদন দেয়া হয়েছে।
কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়ত-উল-ইসলামের সভাপতিত্বে সভায় কমিশনাররা উপস্থিত ছিলেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজকের সভায় রবি আজিয়াটা লিমিটেডের আইপিওর অনুমোদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রবি ১০ টাকা অভিহিত মূল্যে ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি শেয়ার ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে।
উল্লেখ্য, মালয়েশিয়ান রবি আজিয়াটা গ্রুপ বাংলাদেশের রবি আজিয়াটার ৬৮ দশমিক ৬৯ শতাংশ শেয়ারের মালিক। রবির সঙ্গে এয়ারটেলের বাংলাদেশ কার্যক্রম একীভূত হওয়ার মাধ্যমে ভারতী এয়ারটেল রবি আজিয়াটার ২৫ শতাংশের মালিক। বাকী অংশের মালিক জাপানি কোম্পানি এনটিটি ডকোমো। তবে ডকোমোর ওই শেয়ার ভারতী এয়ারটেলের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, যার হস্তান্তরের আনুষ্ঠানিকতা কেবল বাকী।

Facebook Comments Box

Posted ০৫:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com