Ad
x

আজও সড়কে পোশাক শ্রমিকরা

বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯   প্রিন্ট   ১০৩৪ বার পঠিত

আজও সড়কে পোশাক শ্রমিকরা

মজুরি কাঠামো নিয়ে অসন্তোষের জের ধরে আজ বুধবারও রাজধানীর মিরপুরের কালশী এলাকার রাস্তায় অবস্থান করে বিক্ষোভ করছেন তৈরি পোশাক শ্রমিকরা। এছাড়া সভার ও আশুলিয়ায় পোশাক শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে।

এদিকে, শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় চারটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। সকালে সাভারের উলাইলের গেণ্ডা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা রাস্তায় বিক্ষোভের চেষ্টা করলে পুলিশ তাদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। শ্রমিকদের এ আন্দোলন টানা চতুর্থ দিনে গড়াল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এসব এলাকায় বাড়তি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্রমিকদের অভিযোগ, তাদের জন্য সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো নির্ধারণ করলেও মালিকপক্ষ তা দিচ্ছে না। নতুন বেতনের দাবি জানালেও উল্টো হুমকি-ধমকি দেয় তারা।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ কারখানাগুলো হলো সাভারের উলাইল ও হেমায়েতপুরের বাগবাড়ী এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি ও আশুলিয়ার চারাবাগ এলাকার মেট্রো নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পরিচালক শানা শামীনুর রহমান বলেন, পোশাক কারখানাগুলোতে কাজের গতি ফিরিয়ে আনার জন্য পুলিশ মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে যাচ্ছে।

অন্যদিকে, সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় টেক্সটাউন গার্মেন্টসসহ প্রায় পাঁচটি গার্মেন্টস কারখানার শ্রমিক বিশমাইল জিরাবো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

পোশাক শ্রমিকরা কারখানার আশপাশে অবস্থান করছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামান ও সাঁজোয়া যানবাহন।

গতকাল সংঘর্ষে উলাইল এলাকার আনলিমা টেক্সটাইলের সুমন নামে এক শ্রমিক নিহত হওয়ার জের ধরে আজ ওই পোশাক কারখানাটি একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১১:০৫ পূর্বাহ্ণ | বুধবার, ০৯ জানুয়ারি ২০১৯

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com