|

Advertisement
×
হোমল্যান্ড লাইফে পর্যবেক্ষক নিয়োগে সুফল আসেনি

আব্দুল মজিদকে প্রগ্রেসিভ লাইফের পর্যবেক্ষক নিয়োগ আইডিআরএ’র

রবিবার, ০৪ জুন ২০২৩   প্রিন্ট   ৪৯৭ বার পঠিত

আব্দুল মজিদকে প্রগ্রেসিভ লাইফের পর্যবেক্ষক নিয়োগ আইডিআরএ’র

বেসরকারী বীমা কোম্পানি ‘প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। যথা সময়ে বীমা দাবি পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় গ্রাহকদের অভিযোগের প্রেক্ষিতে আইডিআরএ’র পরিচালক মোহা. আব্দুল মজিদকে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বীমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ইতিপূর্বে ‘হোমল্যান্ড লাইফে’ গ্রাহকদের বীমা দাবি যথাসময়ে পরিশোধ না করা, নানা অনিয়ম এবং দুর্নীতির অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে আইডিআরএ। আইডিআরএ’র নির্বাহী পরিচালক হারুন অর রশিদকে ‘হোমল্যান্ড লাইফে’ পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হলেও কোন সুফল আসেনি। তিনি ওই কোম্পানির গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং কোম্পানির নানা অনিয়ম, দুনীতি ও লুটপাটের সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন তৈরি করতে পারেননি এবং ওই কোম্পানির অডিট কার্যক্রম পর্যন্ত সম্পন্ন করতে পারেননি। অফিসে এসে অসহায়ত্বের মতো দায়সারা কাজ নিয়েই সময় পার করছেন। অথচ বীমা দাবি সময়মত পরিশোধ না করার অভিযোগে গ্রাহকদের পক্ষ থেকে মামলা দায়ের হয়েছে।

এরপরও এই কোম্পানির দায়িত্বে আসা পর্যবেক্ষক নিরব ভূমিকা পালন করছেন। যার ফলে ‘প্রগ্রেসিভ লাইফেও’ পর্যবেক্ষক নিয়োগ করা কতটুকু সুফল বয়ে আনবে তা নিয়ে নানা সংশয় রয়েছে। খাত সংশ্লিষ্টদের অভিমত এই মূহুর্তে প্রগ্রেসিভ লাইফে প্রয়োজন সাহসী ও দক্ষ পরিচালনা পর্ষদ। যারা গ্রাহকদের দাবী বাস্তবায়নের ভূমিকার রাখবেন এবং কোম্পানির সুনার রক্ষা করবেন।

এদিকে কর্তৃপক্ষের পরিচালক মোহা. আব্দুল মজিদকে প্রগ্রেসিভ লাইফের পর্যবেক্ষক হিসেবে নিয়োগের বিষয়ে পরিস্কার বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি এই কোম্পানিটির পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত থাকবেন।

আইডিআরএ’র পক্ষ থেকে গত ১ জুন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের পাঠিয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। ওই চিঠিতে বলা হয়েছে, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বীমা দাবি যথাসময়ে পরিশোধ না করায় প্রতিনিয়ত গ্রাহকরা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে অভিযোগ দাখিল করছে। বীমা দাবি সময়মত পরিশোধ না করার জন্য গ্রাহকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হচ্ছে এবং বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে।

এ সকল বিষয় কর্তৃপক্ষের গোঁচরীভূত হওয়ায় কোম্পানির পরিচালনাগত স্বচ্ছতা উন্নয়নের মাধ্যমে বীমা গ্রাহকদের বীমা দাবি পরিশোধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা আবশ্যক। এ লক্ষে বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ এবং কোম্পানির সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষে বীমা আইন, ২০১০ এর ৫১(গ) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে চিঠিতে।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৯:১৭ অপরাহ্ণ | রবিবার, ০৪ জুন ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com