ইকবাল আহম্মেদ, আমতলী প্রতিনিধি
সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪ প্রিন্ট ২০৬ বার পঠিত
বরগুনা জেলার আমতলী থানায় ১৪ টি চোরাই গরু সহ এক ব্যক্তিকে গ্ৰেফতার করা হয়েছে। ৩০ নভেম্বর রাতে বরগুনা জেলার আমতলী থানাধীন ০৬ নং আমতলী সদর ইউনিয়ন এর ১নং ওয়ার্ডের দক্ষিন-পশ্চিম আমতলীর লু্তফর হাওলাদারের গোয়ালঘর হতে ৪ টি গরু চুরি করে নিয়ে যায়।
আমতলী থানায় বিষয়টি অবহিত করা হলে অফিসার ইনচার্জ চোরাই গরু উদ্ধার ও চোর শনাক্ত করে তৎক্ষণিক গ্রেফতারের নির্দেশ দেন। আমতলী থানার চৌকস অফিসার- সোর্সগণ সকালে তথ্য প্রযুক্তির সাহায্যে আমতলী আঠারগাঠিয়া, চাউলা বাজার হতে চোরসহ চুরি হওয়া ৪ টি গরু উদ্ধার করে।
আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার দেয়া তথ্য মতে গলাচিপা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ১০ টি চোরাই গরু উদ্ধার করা হয় যেগুলোর বাজার মূল্য অনুমানিক ১০ লাখ টাকা।
গ্ৰেফতারকৃত আসামী লিটন ঢালী (৩৭), পিতা সামসু ঢালী নন্দীপারা, বোতল বুনিয়া বিসিক পটুয়াখালী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। মামলা নং-১০৪, জিআর-৯৯৫/২০১৯ ধারা- ৩৭৯, আমতলী থানা ১৫/২২ ধারা-৩৭৯ পেনাল কোড রজু আছে। সর্বমোট ৫ টি মামলা বিচারাধীন রয়েছে।
Posted ০৪:২২ অপরাহ্ণ | সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com
✎ মন্তব্য করুন