নিজস্ব প্রতিবেদক
সোমবার, ৩১ মে ২০২১ প্রিন্ট ৬৮১ বার পঠিত
তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আমান কটন ফাইবার্স। রোববার (৩০ মে) অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা যায়, তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২১-মাচ’২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৪৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৭ পয়সা।
অন্যদিকে, তিন প্রান্তিকে অর্থাৎ ৯ মাসে (জুলাই’২০-মার্চ’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য এক টাকা ১০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ২৩ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ৪০ টাকা ৭৯ পয়সা।
Posted ১০:২৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩১ মে ২০২১
bankbimaarthonity.com | saed khan
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com