|

Advertisement
×

আরএকে সিরামিকস ও সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা

বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩   প্রিন্ট   ৩৩১ বার পঠিত

আরএকে সিরামিকস ও সিঙ্গার বিডির লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেড ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার (২৫ জানুয়ারি) শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করে কোম্পানি দু’টির পর্ষদ।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির তথ্যমতে, বিদায়ী বছরে আরএকে সিরামিকসের লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৭ পয়সা। সেখান থেকে শেয়ারহোল্ডারদের জন্য ১ টাকা করে নগদ লভ্যাংশ দেবে কোম্পানিটি। বাকি শেয়ার প্রতি ৫৭ পয়সা কোম্পানির রিজার্ভে থাকবে।

এর আগের বছর কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল ২ টাকা ১২ পয়সা।

ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ মার্চ। ওই দিন ডিজিটাল প্ল্যাটফরমের এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

অপর কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডও ৩১ ডিসেম্বর ২০২২ সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ এই কোম্পানিটিও শেয়ারহোল্ডারদের ১ টাকা করে লভ্যাংশ দেবে।

বিদায়ী বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ৭৩ পয়সা। আগের বছর শেয়ার প্রতি ৫ টাকা ০২ পয়সা আয় হয়েছিল। অর্থাৎ বড় ধরণের ব্যবসা কমেছে সিঙ্গারের।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির এজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ১১ এপ্রিল। ওইদিন ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ ফেব্রুয়ারি।

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ০৫:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি ২০২৩

bankbimaarthonity.com |

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com