|

Advertisement
×

আরও ৪ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

বুধবার, ২৮ আগস্ট ২০২৪   প্রিন্ট   ১৯৮ বার পঠিত

আরও ৪ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার

শেয়ারবাজারে তালিকাভুক্ত আরও ৪ কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত বিএসইসি’র এর ৯১৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোম্পানি চারটি হলো, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল), শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) থেকে কোম্পানি চারটির উপর ফ্লোরপ্রাইস থাকবে না।

সভা সূত্রে জানা গেছে, বাকী দুই কোম্পানি বেক্সিমকো লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত হয়নি। তাই এই দুই কোম্পানির উপর ফ্লোরপ্রাইস বহাল থাকবে।

এর আগে, বিএসইসির সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম গত ১১ আগস্ট বেক্সিমকো, খুলনা পাওয়ার ও শাহজিবাজার পাওয়ারের উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলো।

একইসঙ্গে গত ১৪ আগস্ট বিএসআরএম লিমিটেড, ইসলামী ব্যাংক ও মেঘনা পেট্রোলিয়ামে ফ্লোর প্রাইস উঠানোর সিদ্ধান্ত হয়েছিলো।

তবে দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার কারনে সেই সিদ্ধান্ত আর বাস্তবায়ন করা হয় নি।

এরপর বিএসইসির চেয়ারম্যান নিয়োগ সহ বেশ কয়েকটি পদে রদবদল আসে। তখন থেকে শেয়ারবাজারের বিভিন্ন সংস্কারের বিষয়ে কাজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় চার কোম্পানির শেয়ারের ফ্লোর তুলে নেওয়া হলো।

শেয়ারবাজারে পতন ঠেকাতে না পেরে, গত চার বছরে কয়েক দফায় শেয়ারে ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। প্রথমবার ২০২০ সালে মার্চে ফ্লোর প্রাইস আরোপ করলেও তুলে নেওয়া হয় ২০২১ সালের জুলাইয়ে।

 

Facebook Comments Box
✎ মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

Posted ১১:৪২ অপরাহ্ণ | বুধবার, ২৮ আগস্ট ২০২৪

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com