রবিবার ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আর্থিক খাতে লুটপাটের ঘটনায় আপিল বিভাগের ক্ষোভ

বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৩৩ বার পঠিত

আর্থিক খাতে লুটপাটের ঘটনায় আপিল বিভাগের ক্ষোভ

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের আর্থিক দুর্নীতির বিষয়ে আপিল বিভাগকে ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম এবং বর্তমানে প্রতিষ্ঠানটির স্বাধীন চেয়ারম্যান ইব্রাহিম খালেদ।

মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে। এ সময় ব্যাংকিং খাতে লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আপিল বিভাগ।

শুনানিতে আপিল বিভাগকে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের সাবেক পরিচালক পি কে হালদারের দুর্নীতির বিষয়ে ব্যাখ্যা দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শাহ আলম। এ সময় সর্বোচ্চ আদালত তাকে বলেন, ব্যাংক থেকে একজন লোকই সাড়ে তিন হাজার কোটি টাকা নিয়ে গেলেন, তখন কেন্দ্রীয় ব্যাংক কী করেছে? আবার গনমাধ্যমে যে টাকার কথা বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অংকের সাথে তার পার্থক্য আছে, এটা শুভঙ্করের ফাঁকি কি না, সে প্রশ্নও রাখেন আপিল বিভাগ।

এদিকে পিকে হালদার ইস্যুতে আপিল বিভাগে লিখিত বক্তব্য দেন সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ। তিনি আদালতকে জানান, সাড়ে তিন হাজার কোটি টাকা লোন এর মধ্যে ১৫ কোটি টাকা পিকে হালদার এবং তার সহযোগীরা সরিয়ে নিয়েছে। ফলে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডকে বাঁচানো খুবই মুশকিল। তবে বাংলাদেশ ব্যাংক স্পেশাল ব্যবস্থা নিলে সেটি সম্ভব হতে পারে।

আপিল বিভাগে ইন্টারন্যাশনাল লিজিং নিয়ে বক্তব্যে বাংলাদেশ ব্যাংক জানায়, পিকে হালদার শুধু ইন্টারর্নেশনাল লিজিং থেকে ১৫৬ কোটি টাকা এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে ১৬৪ কোটি টাকা লোপাট করেছে। ব্যাংকটির আইনজীবী জানান, এ টাকা ফিরিয়ে আনা কঠিন, তবে সম্ভব।

Facebook Comments Box

Posted ০৩:০৬ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com