বুধবার ৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আলহাজ্ব টেক্সটাইলের সার্বিক তদারকিতে কমিটি গঠন, বিশেষ নিরীক্ষক নিয়োগ 

বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০   প্রিন্ট   ৫৪৩ বার পঠিত

আলহাজ্ব টেক্সটাইলের সার্বিক তদারকিতে কমিটি গঠন, বিশেষ নিরীক্ষক নিয়োগ 

শেয়ারবাজারে তালিকাভুক্ত আলহাজ্ব টেক্সটাইল মিলসের সার্বিক তদারকির জন্য বিশেষ কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এছাড়া বিগত ২ অর্থবছরের আর্থিক অবস্থাসহ সার্বিক বিষয় নিরীক্ষার জন্য বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।

গতকাল মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

বিএসইসির ওই নির্দেশনায় বলা হয়েছে, আলহাজ্ব টেক্সটাইল ২০১৯ সালের ২৯ ডিসেম্বর ‘জেড’ ক্যাটাগরিতে নেমেছে। এরপরে কোম্পানিটির কোন উন্নতি হয়নি। এছাড়া কোম্পানির উদ্যোক্তা/পরিচালকেরা মাত্র ১২.৭৮ শতাংশ শেয়ার ধারনের মাধ্যমে বিএসইসির সর্বনিম্ন ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা ভঙ্গ করেছে।

অথচ কোম্পানিটিতে ৮৭.২২ শতাংশ শেয়ার ধারণ করেও সাধারণ শেয়ারহোল্ডাররা গত ২ অর্থবছর ধরে কোন লভ্যাংশ পাচ্ছে না। যা বিনিয়োগকারীদের জন্য ক্ষতিকারক ও কমিশনের কাছে অপ্রত্যাশিত।

এরইমধ্যে একজন পরিচালক ২০১৭ সালের ৩১ ডিসেম্বর থেকে ২০১৯ সালে ৮ সেপ্টেম্বরের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার উচ্চ দরে (১০০ টাকার উপরে) বিক্রি করেছে। যা ঘোষণা ছাড়াই বিক্রির মাধ্যমে সুবিধাভোগী ব্যবসা নিষিদ্ধকরন বিধিমালা ভঙ্গ করা হয়েছে।

এসব বিবেচনায় আলহাজ্ব টেক্সটাইল মিলসের চলমান দূরাবস্থা কাটিয়ে তোলার জন্য কমিশনের একজন নির্বাহি পরিচালক, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) একজন সিনিয়র অফিসার ও কমিশনের নিয়োগকৃত একজন স্বতন্ত্র পরিচালকের সমন্বয়ে কমিটি গঠন করেছে বিএসইসি। যারা আলহাজ্ব টেক্সটাইলের সার্বিক বিষয় তদারকি করবেন।

এই কমিটি কোম্পানির ৩৭তম ও ৩৮তম বার্ষিক সাধারন সভা (এজিএম) তদারকি করবেন। যা ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। যেখানে কোম্পানিকে শেয়ারহোল্ডারদের অধিকার নিশ্চিত করতে হবে।

এছাড়া আলহাজ্ব টেক্সটাইলের সর্বশেষ ২ অর্থবছরের আর্থিক হিসাবসহ (২০১৮-১৯ ও ২০১৯-২০) কোম্পানির সার্বিক বিষয় নিরীক্ষার জন্য কমিশন বিশেষ নিরীক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যার ব্যয়ভার বহন করবে কোম্পানি। একইসঙ্গে কোম্পানি কর্তৃপক্ষকে নিরীক্ষকের চাহিদা অনুযায়ি সহযোগিতা করতে হবে বলে জানিয়েছে কমিশন।

অন্যদিকে কমিশনের অনুমোদন ছাড়া কোম্পানির কোন সম্পদ বিক্রি, বন্ধকী, হস্তান্তর বা নিষ্পত্তি করা যাবে না বলে জানিয়েছে বিএসইসি।

উল্লেখ্য, ১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আলহাজ্ব টেক্সটাইলের বর্তমানে পরিশোধিত মূলধনের পরিমাণ ২২ কোটি ৩০ লাখ টাকা। যে কোম্পানিটির মঙ্গলবার (২৯ ডিসেম্বর) লেনদেন শেষে শেয়ার দর দাড়িঁয়েছে ৩৩.৩০ টাকায়।

 

Facebook Comments Box

Posted ০১:৫১ অপরাহ্ণ | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com