বৃহস্পতিবার ৩০ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

Ad
x

আসন্ন জাতীয় বীমা দিবস উপলক্ষে আইডিআর’র সভা ৪ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২   প্রিন্ট   ৩৬৬ বার পঠিত

আসন্ন জাতীয় বীমা দিবস উপলক্ষে আইডিআর’র সভা ৪ ডিসেম্বর

জাতীয় বীমা দিবস ২০২৩ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা ডেকেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আগামী রোববার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় কর্তৃপক্ষের কার্যালয়ে এ সভায় আয়োজন করা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি মঙ্গলবার (২৯ নভেম্বর) সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিসহ বিআইএ, বিআইএফসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে। প্রস্তুতিমূলক এ সভায় সভাপতিত্ব করবেন আইডিআরএ চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। তার এ যোগদানের দিনটিকে জাতীয় পর্যায়ে স্মরণীয় করে রাখতে ২০২০ সালের ১৫ জানুয়ারি বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রতিবছর ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণা করে সরকার।

বীমা খাতের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০২০ সালের ১ মার্চ প্রথমবারের মতো দেশব্যাপী জাতীয় বীমা দিবস পালিত হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আগামী ২০২৩ সালের ১ মার্চ অনুষ্ঠিত হবে চতুর্থ জাতীয় বীমা দিবস।

Facebook Comments Box
×

Posted ০৬:০৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ ডিসেম্বর ২০২২

bankbimaarthonity.com |

আর্কাইভ ক্য

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০ 
সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: ই-মেইল: bankbima1@gmail.com