Ad
x

ইউএস ট্রেড শোতে দি প্রিমিয়ার ব্যাংক

শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০   প্রিন্ট   ৫৪০ বার পঠিত

ইউএস ট্রেড শোতে দি প্রিমিয়ার ব্যাংক

রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শুক্রবার থেকে শুরু হওয়া ২৭তম ইউএস ট্রেড শোতে অংশগ্রহণ করছে দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড। শুক্রবার প্রদর্শনী উদ্বোধনের পর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এবং ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জোঅ্যানি ওয়াগনার প্রিমিয়ার ব্যাংকের স্টল পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের এসভিপি, ব্র্যান্ড মার্কেটিং এবং কমিউনিকেশনস প্রধান মো. তারেক উদ্দিন, কারওয়ান বাজার শাখার ব্যবস্থাপক এজাজ ওয়াহিদ, কার্ড অপারেশন্স প্রধান বিপ্লব মল্লিক।

তিন দিনব্যাপী এ প্রদর্শনী যৌথভাবে আয়োজন করেছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম) ও ঢাকায় মার্কিন দূতাবাস। ১৯৯২ সাল থেকে যুক্তরাষ্ট্র দূতাবাসের সঙ্গে মিলে ইউএস ট্রেড শোর আয়োজন করে আসছে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (অ্যামচ্যাম)।

Facebook Comments Box

Posted ১২:২৫ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com