|

Advertisement
×

ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১   প্রিন্ট   ৫৪৩ বার পঠিত

ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণা

ডিভিডেন্ড ঘোষণা করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড। কোম্পানিটি শেয়ার প্রতি ৪ টাকা ৪০ পয়সা ক্যাশ ডিভিডেন্ড দেবে। প্রতি শেয়ারের মূল্য ১০ টাকা হিসাবে কোম্পানিটি ১৭৬ কোটি ১৯ লাখ ৭৫ হাজার ১৬৪ টাকার লভ্যাংশ দেবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটি ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পযালোচনা করে এ ডিভিডেন্ড ঘোষণা ঘোষণা করেছে।

ইউনাইটেড এনার্জি ইউনাইটেড আশুগঞ্জের ৯২.৪৭ শতাংশ শেয়ারে মালিক। আর ইউনাইটেড পাওয়ার ইউনাইটেড এনার্জির ৯৯ শতাংশ শেয়ারের মালিক। ইউনাইটেড এনার্জি ইউনাইটেড পাওয়ারের সহযোগী প্রতিষ্ঠান।

Facebook Comments Box

Posted ১২:৪৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com