Ad
x

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন স্থগিত

বুধবার, ১৩ এপ্রিল ২০২২   প্রিন্ট   ২৮২ বার পঠিত

ইউনাইটেড ফাইন্যান্সের লেনদেন স্থগিত

ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে আগামী ১৭ এপ্রিল স্থগিত থাকবে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্সের শেয়ার লেনদেন। এর আগে গতকাল ও আজ স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন হচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, এ কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।

ঘোষিত ডিভিডেন্ড সংশ্লিষ্ট বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদনের জন্য আগামী ১৭ মে ২০২২ তারিখ বিকাল ৩টায় এ কোম্পানির ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা ১৯ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো এক টাকা ১৩ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো ১৭ টাকা ১১ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ৫ টাকা ৬৩ পয়সায়। আগের বছর একই সময়ে ইপিএস ছিলো মাইনাস ৭ টাকা ৪২ পয়সা।

Facebook Comments Box

Posted ১২:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৩ এপ্রিল ২০২২

bankbimaarthonity.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক : মোহাম্মাদ মুনীরুজ্জামান
প্রকাশক : সায়মুন নাহার জিদনী
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।

ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫

ই-মেইল: bankbima1@gmail.com