নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ২৩ বার পঠিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করা হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করবে। এরজন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ অক্টোবর ২০২৬। লভ্যাংশ অনুমোদনে আগামী ২৩ নভেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২৫ টাকা ৪৩ পয়সা। গত অর্থবছরে একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) ছিলো ২০ টাকা ২৭ পয়সা। ৩০ জুন ২০২৬ সমাপ্ত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪৪ টাকা ৫৬ পয়সা।
Posted ০৩:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | Amiyou Rudra
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com