নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ প্রিন্ট ১৪ বার পঠিত
ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. আহসানুর রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুঁজিবাজারে ১৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন আহসানুর রহমান এর আগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে প্রায় ছয় বছর তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের সিইও ছিলেন।
ব্র্যাক ইপিএলে দায়িত্ব পালনকালে ব্যবসা সম্প্রসারণ, ঝুঁকি ব্যবস্থাপনা, কার্যক্রমের আধুনিকায়ন এবং প্রযুক্তিনির্ভর সেবা চালুতে নেতৃত্ব দেন আহসানুর রহমান। তাঁর সময়ে প্রতিষ্ঠানটির শাখা নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি অর্ডার ব্যবস্থাপনা পদ্ধতি (ওএমএস) চালু করা হয়। ব্র্যাক ব্যাংকের ‘আস্থা’ প্ল্যাটফর্ম ও বিকাশের সঙ্গে প্রযুক্তিগত সমন্বয়ের উদ্যোগেও যুক্ত ছিলেন তিনি।
স্থানীয় ও বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা এবং বিক্রয় ও লেনদেন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতাও রয়েছে তাঁর। বৈশ্বিক বিনিয়োগ তহবিল, আন্তর্জাতিক ব্রোকার ও দেশীয় সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার পাশাপাশি লন্ডন, হংকং ও সিঙ্গাপুরে বিনিয়োগকারী সম্মেলন ও আন্তর্জাতিক রোডশোতে অংশ নিয়েছেন তিনি।
আহসানুর রহমান ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স বিষয়ে বিবিএ ডিগ্রি অর্জন করেন। পোর্টফোলিও ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ, নেতৃত্ব ও ইসলামি অর্থায়ন বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণও নিয়েছেন তিনি।
তাঁর নেতৃত্বে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড বিএসইসির ‘ব্রোকার-ডিলার’ শ্রেণিতে ‘ইন্ডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করে।
ঢাকা ব্যাংক সিকিউরিটিজ আশা করছে, পুঁজিবাজারে আহসানুর রহমানের দীর্ঘ অভিজ্ঞতা, প্রাতিষ্ঠানিক ব্যবসা পরিচালনা এবং ডিজিটাল রূপান্তরের দক্ষতা প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণ ও সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে।
Posted ০৮:০১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
bankbimaarthonity.com | rina sristy
পিএইচপি টাওয়ার, ১০৭/২, কাকরাইল, ঢাকা-১০০০।
ফোন: নিউজরুম: ০১৭১৫-০৭৬৫৯০, ০১৮৪২-০১২১৫১ ফোন: ০২-৮৩০০৭৭৩-৫
ই-মেইল: bankbima1@gmail.com